Menu
Your Cart

Syrup Holarant 100 ml

Syrup Holarant 100 ml
Syrup Holarant 100 ml
Tk85.00
  • Stock: In Stock
  • Brand: Hamdard
  • Product ID: Syrup
0 Pcs sold
5366 Interested
Tags: syrup , holarant , 100 , ml , syrup , unani

Syrup Holarant 100 ml


আমাশয় ও রক্ত আমাশয় নিরাময়ে কার্যকরী 

বর্ণনা 

হলার‌্যান্ট কুড়চি মূলের ছাল, বেলশুঁঠ, আদা শুঁঠ, গোলমরিচ, পিপুল, আমলকী, হরীতকী, বহেড়া  ইত্যাদি প্রাকৃতিক মূল্যবান উপাদানের সমন্বয়ে প্রস্তুত। এতে ব্যবহৃত কুড়চি মূলের ছাল আমাশয়  রোগের জীবাণুর বিরুদ্ধে কাজ করে। বেল আমাশয়, ডায়রিয়া ও পেপটিক আলসার উপশমে  কার্যকরী। আদা হজমকারক ও বমিরোধক। গোলমরিচ হজমকারক, বায়ুনাশক ও রোগ প্রতিরোধ  ক্ষমতাবর্ধক। পিপুল ক্ষুধাবর্ধক, ¯œায়ু শক্তিবর্ধক ও শক্তিশালী অণুজীবনাশক। আমলকী, হরীতকী ও  বহেড়া বদহজম, অরুচি, ডায়রিয়া, আমাশয় ও অর্শরোগ নিরাময় করে।  

উপাদান 

প্রতি ৫ মিলি সিরাপে আছে (জলীয় নির্যাস আকারে)- কুড়চি মূলের ছাল (Holarrhena  antidysenterica) ৩৫০ মিগ্রা, বেলশুঁঠ (Aegle marmelos) ১০০ মিগ্রা, বিরঙ্গ (Embelia  ribes) ৩৫ মিগ্রা, আদা শুঁঠ (Zingiber officinale dry) ৩৫ মিগ্রা, গোলমরিচ (Piper  nigrum) ৩৫ মিগ্রা, পিপুল (Piper longum) ৩৫ মিগ্রা, আমলকী (Phyllanthus emblica) ৩৫ মিগ্রা, দারুহরিদ্রা/রসৌত (Berberis aristata) ৩৫ মিগ্রা, চিতামূল (Plumbago  zeylanica) ৩৫ মিগ্রা, মোটা বচ (Alpinia galanga) ৩৫ মিগ্রা, হরীতকী (Terminalia  chebula) ৩৫ মিগ্রা, বহেড়া (Terminalia bellirica) ৩৫ মিগ্রা, মিঠা ইন্দ্রযব ( Wrightia  tinctoria)) ৩৫ মিগ্রা এবং আতীস (Aconitum heterophyllum) ৩৫ মিগ্রা। 

নির্দেশনা 

❖ আমাশয় ❖ রক্ত আমাশয় ❖ রক্ত অর্শ ❖ ডায়রিয়া ❖ অন্ত্রের ক্ষত

সেবনবিধি 

প্রাপ্ত বয়স্ক: ২-৪ চা চামচ (১০-২০ মিলি) দৈনিক ২-৩ বার সেব্য  অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। অপ্রাপ্ত বয়স্ক: ১-২ চা চামচ (৫-১০ মিলি) দৈনিক ২-৩ বার অথবা  রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। 

প্রতিনির্দেশ:

গর্ভাবস্থায় ওষুধটি সেবন ক্ষতিকর হতে পারে। 

পার্শ্ব প্রতিক্রিয়া:

নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব  প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। 

সতর্কতা:

শিশুদের নাগালের বাইরে রাখুন। 

সংরক্ষণ:

আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। 

পরিবেশনা:

এম্বার গøাস বোতলে ২২৫ মিলি এবং ১০০ মিলি সিরাপ।


Write a review

Note: HTML is not translated!
Bad Good