Menu
Your Cart

Syrup Orangin 450 ml

Syrup Orangin 450 ml
Out Of Stock
Syrup Orangin 450 ml
Tk200.00
  • Stock: Out Of Stock
  • Brand: Hamdard
  • Product ID: Antibilious And Diuretic
1 Pcs sold
8626 Interested

This Item is for pre order

Estimated Delivery in

Syrup Orangin 450 ml


পিত্ত প্রশমক ও মূত্রকারক 


বর্ণনা 

অরেঞ্জিন কমলার জুস, গোক্ষুর কাঁটা, মৌরি মূল ও বীজ, শাপলা ফুলসহ অন্যান্য মূল্যবান ওষুধি  উপাদানের সমন্বয়ে প্রস্তুত প্রাকৃতিক ভিটামিন সি সমৃদ্ধ ইউনানী ওষুধ। অরেঞ্জিন পিত্ত প্রশমক,  মূত্রকারক, জ্বর নিবারক, প্রফুল্লকারক, শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং সংক্রমণ প্রতিরোধক  হিসেবে কার্যকরী। অরেঞ্জিন জ্বর, শরীর জ্বালা-পোড়া এবং অতিরিক্ত তৃষ্ণা দূর করে, লিভার ও  কিডনীর সঠিক কার্যক্রম বজায় রাখে, বাইল (পিত্ত) নিঃসরণ স্বাভাবিক রাখে এবং সর্বোপরি দেহ  ও মনকে প্রফুল্ল রাখে এবং জীবনী শক্তি বৃদ্ধি করে। 

উপাদান 

প্রতি ৫ মিলি সিরাপে আছে (জলীয় নির্যাস আকারে)- কমলার জুস (Citrus reticulata juice) ২৫০ মিগ্রা, গোক্ষুর কাঁটা  (Tribulus terrestris) ২০০ মিগ্রা, মৌরি মূল (Foeniculum  vulgare root)  ১৫০ মিগ্রা, মৌরি (Foeniculum vulgare) ১৫০ মিগ্রা, শাপলা ফুল  (Nymphaea nouchali) ১৫০ মিগ্রা এবং অন্যান্য উপাদান পরিমাণমত।

নির্দেশনা 

❖ পিত্ত-প্রকোপ ❖ মূত্রকৃচ্ছ্রতা ❖ জ্বর ❖ পিপাসাধিক্য ❖ বিষন্নতা ❖ অস্থিরতা

সেবনবিধি 

২-৪ চা চামচ (১০-২০ মিলি) দৈনিক ২-৩ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শমত সেব্য।

প্রতিনির্দেশ 

কোন প্রতিনির্দেশ নেই। 

পার্শ্ব প্রতিক্রিয়া 

নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত  হয়নি। 

সতর্কতা 

শিশুদের নাগালের বাইরে রাখুন। 

সংরক্ষণ 

আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। 

পরিবেশনা 

পিইটি বোতলে ৪৫০ মিলি ও ১০০ মিলি সিরাপ।


Write a review

Note: HTML is not translated!
Bad Good